এমন একটি গ্রামের কথা চিন্তা করুন, যেখানে প্রত্যেক মানুষ ইনস্ট্যান্ট সুখ পায় কিন্তু, এরকম সুখ গ্রহণের পর তারা মারাত্মক রকম বিষণ্ণতায় ভোগে। সময় যত যায়, বিষণ্ণতা যেন গুণোত্তর ধারায় বৃদ্ধি পায়। অদ্ভুত ব্যাপার, তাই না? মজার ব্যাপার হলো, এরকম বিষণ্ণতা ভাব দুর করার জন্য লোকেরা আবার সেই একই ইনস্ট্যান্ট সুখের পিছে দৌড়ায়। অতঃপর কী হবে তা তো নিশ্চই আন্দাজা করতে পারছেন। হ্যা, মনের ভেতর সেই বিষণ্ণতা আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে হামলা করে বসে। তবে তারা কেন এই বোধশক্তি কাজে লাগাচ্ছে না? মানে, এই সমস্যা বুঝতে পেরেও এখনো ছারছে না কেন? বিশ্বাস করুন, এরকম নির্বোধ জনগণ আর কেউ নয়, বরং আমরা নিজেরাই! ঠিকই পড়েছেন, মানসিক ক্ষতি সম্পর্কে অবগত হবার সত্ত্বেও আমরা স্বয়ং নিজেরাই ওই ইনস্ট্যান্ট সুখের পিছে দৌড়াই। এখন জিজ্ঞাস করবেন, "এটা আবার কোনটা?" আমিই এর জবাব দিচ্ছি; আর কোনকিছু নয়, এটা হচ্ছে Mastermind of toxic and negative energy ওরফে ইনেষ্টাগেরাম। উপ্স! টাইটেল দিতে ভুলে গিয়েছি। মিশটার জনাব Instagram সাহেব। এহন আবার জিগাইবেন, "এই জিনিসটায় আমাগো আবার কী এমন ক্ষতি করছে?" করেছে...